ফেসবুক ও সিসিএবির উদ্যোগে প্রশিক্ষণ পাবে দেশের এক হাজার সাংবাদিক

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১

ফেসবুক ও সিসিএবির উদ্যোগে প্রশিক্ষণ পাবে দেশের এক হাজার সাংবাদিক

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ অাগস্ট ২০২১ : ফেসবুক-এর সঙ্গে যৌথভাবে ‘সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ’ (সিসিএবি) বাংলাদেশের সাংবাদিকদের জন্য ‘ফেসবুক ফান্ডামেন্টালস্ ফর নিউজ’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে।
কলম্বোভিত্তিক ‘সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’ (সিআইআর) এই উদ্যোগে অংশীদার হিসেবে রয়েছে। মোবাইল প্ল্যাটফর্মে ‘বিগস্প্রিং’ অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণটি করানো হবে। এর লক্ষ্য ২০২১ সালের শেষ নাগাদ অন্তত ১০০০ সাংবাদিককে অনলাইন নিরাপত্তা, ফেসবুকে স্টোরিটেলিং এবং সংবাদ সংগ্রহের বিষয়ে ধারণা দেওয়া। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় মোবাইল ভিত্তিক এ প্রশিক্ষণ দেওয়া হবে। ওয়েব ও মোবাইল দুই মাধ্যমেই প্রশিক্ষণে অংশ নেওয়া যাবে।

বৃহস্পতিবার (৫ অাগস্ট ২০২১) ভার্চুয়ালি এ কার্যক্রামের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেনডেল ওলসন, ডিরেক্টর, ডেমোক্রেসি অ্যান্ড গভর্ন্যান্স ইউনিট (ইউএসএআইডি বাংলাদেশ), মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা ট্রিবিউনে সম্পাদক জাফর সোবহান, ইউনিভার্সিটির অব লিবারেল আটর্স-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম অধ্যাপাক জুড জেনিলো।

অনুষ্ঠাানে ফেসবুক এশিয়া প্যাসিফিকের নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বিষয়টি সম্পর্কে বিভিন্ন তথ্য জানান। বিগস্প্রিং ও সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং-এর সিনিয়র নির্বাহী কর্মকর্তারাও বক্তব্য রাখেন। সিসিএবি-এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক সৈয়দ জেইন আল-মাহমুদ।

অঞ্জলি কাপুর বলেন, ‘বিশ্বব্যাপী মানসম্মত সাংবাদিকতা এবং সাংবাদিকদের সরঞ্জাম (টুলস) ও প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সিসিএবি নির্বাহী পরিচালক জেইন মাহমুদ বলেন, ‘আমাদের সাংবাদিকদের সামাজিক যোগাযোগ দক্ষতা উন্নত করতে এ ধরনের উদ্যোগে ফেসবুকের সমর্থনকে স্বাগত জানাই আমরা। যা সারাদেশে রিপোর্টিংয়ের ভিত শক্তিশালী করতে সাহায্য করতে পারে।

Manual1 Ad Code

দিলরুকশি হান্দুনেত্তি সিআইআর-এর নির্বাহী পরিচালক বলেন, ‘এই উদ্যোগটি আমাদের পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছে। এটি সাংবাদিকদের আরো গভীরভাবে কাজ করা এবং স্থানীয় ব্রেকিং নিউজ প্রকাশে সহায়তা করে স্থানীয়দের আরো শক্তিশালী করেছে।’

Manual7 Ad Code

বিগস্প্রিং-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ভক্তি বিথালানি বলেন, ‘আমরা এমন একটি মোবাইল প্ল্যাটফর্ম করেছি যা বাংলাদেশে সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা আরও বাড়াবে। পাশাপাশি এর ব্যবহারও সহজ। আমরা এই প্রচেষ্টার অংশীদার হতে পেরে গর্বিত।’

অনুষ্ঠানটিতে আরো জানানো হয় অ্যাপেল ও অ্যান্ড্রয়েড দুই ধরনের ফোনের মাধ্যমেই সাংবাদিকরা এই প্রশিক্ষণের রেজিস্ট্রেশন করতে পারবেন।

Manual2 Ad Code

এছাড়া জানানো হয়, ফেসবুকের জার্নালিজম প্রজেক্ট বা এফজেপি বিশ্বব্যাপী সাংবাদিক এবং কমিউনিটির জন্য কাজ করে তাদের মধ্যে সংযোগটা জোরদার করতে সাহায্য করে। এটি সংবাদ শিল্পের মূল চ্যালেঞ্জ মোকাবিলায়ও সাহায্য করে। এফজেপি’র প্রশিক্ষণ, প্রোগ্রাম এবং অংশীদারিত্ব তিনটি উপায়ে কাজ করে। এগুলো হলো, খবরের মাধ্যমে কমিউনিটি গড়ে তোলা, বিশ্বব্যাপী নিউজরুমের প্রশিক্ষণ এবং অংশীদারিত্বের মাধ্যমে গুণগত মনোন্নয়ন করা। আর সিসিএবি গণমাধ্যম ও কৌশলগত যোগাযোগ টুলস (সরঞ্জাম) ব্যবহার করে সময়োপযোগী, নির্ভরযোগ্য এবং কার্যকরী তথ্যের প্রবাহ নিশ্চিত করে- যা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক। সংবাদের ইকোসিস্টেমের সরবরাহ ও চাহিদা উভয় দিক নিশ্চিত করতে কাজ করে সাংবাদিক ও ডিজিটাল যোগাযোগ বিশেষজ্ঞদের নেতৃত্বে পরিচালিত সিসিএবি।

ফেসবুক-এর সঙ্গে যৌথভাবে ‘সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ’ (সিসিএবি) বাংলাদেশের সাংবাদিকদের জন্য ‘ফেসবুক ফান্ডামেন্টালস্ ফর নিউজ’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করায় শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ