গণগ্রন্থাগার পরিষদের মৌলভীবাজার জেলা শাখা গঠিত: সভাপতি শ্যামল, সম্পাদক মুন্না ও সাংগঠনিক সম্পাদক জলি পাল

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১

গণগ্রন্থাগার পরিষদের মৌলভীবাজার জেলা শাখা গঠিত: সভাপতি শ্যামল, সম্পাদক মুন্না ও সাংগঠনিক সম্পাদক জলি পাল

Manual3 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি| মৌলভীবাজার, ১৪ আগস্ট ২০২১ : ‘জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ’- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি গঠনের লক্ষ্যে শনিবার (১৪ আগস্ট ২০২১) সন্ধ্যা ৭টায় এক জুম মিটিং অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজুর পরিচালনায় বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের শ্রীমঙ্গল শাখার সংগঠক, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান;
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক ও শহীদ কানু স্মৃতি পাঠাগারের সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক শুভাময় রায় সজল, সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগারের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, তপন দে, মফিজ আলী স্মৃতি পাঠাগারের সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, চুনঘর পাঠাগারের তপন দে, কমরেড পান্না লাল সোম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক প্রভাষক জলি পাল, সিতারা বানু শিক্ষা ট্রাস্ট পাঠাগারের পরিচালক এস. এম মোহিন, এম.এ সবুর মুক্তিযুদ্ধ পাঠাগারের সদস্য সচিব সাব্বির এলাহী, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, ধলাই পল্লী পাঠাগারের সভাপতি শিরীন শীলা, আদর্শ পাঠাগারের পরিচালক খালিক উদ্দিন ও ফরিদা ইয়াসমিন প্রমুখ।

Manual4 Ad Code

সভাশেষে অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামলকে সভাপতি, কবি শহীদ সাগ্নিক, শুভাময় রায় সজল ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামানকে সহ-সভাপতি, সৈয়দ মোকাম্মেল আলী মুন্নাকে সাধারণ সম্পাদক, তপন দে ও নুরুল মোহামিন মিল্টনকে যুগ্ম সাধারণ সম্পাদক, প্রভাষক জলি পালকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের ১১ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ