জিয়াউর রহমান ও হুমায়ূন কবীরের বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএফইউজে ও ডিইউজে’র নিন্দা

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

জিয়াউর রহমান ও হুমায়ূন কবীরের বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএফইউজে ও ডিইউজে’র নিন্দা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ অাগস্ট ২০২১ : মেঘনা নদীতে বালু দস্যুতা ও এলাকায় নানান অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সদস্য ও সাপ্তাহিক তদন্ত চিত্রের সম্পাদক জিয়াউর রহমান ও নির্বাহী সম্পাদক মো. হুমায়ূন কবিরের বিরুদ্ধে ভোলার ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব কর্তৃক হয়রানিমূলক মামলা দায়ের করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। কেউ কোন সংবাদের কারণে সংক্ষুব্ধ হলে প্রতিবাদ দেওয়ার সুযোগ রয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

Manual2 Ad Code

মেঘনা নদীতে বালু দস্যুতা ও এলাকায় নানান অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সদস্য ও সাপ্তাহিক তদন্ত চিত্রের সম্পাদক জিয়াউর রহমান ও নির্বাহী সম্পাদক মো. হুমায়ূন কবিরের বিরুদ্ধে ভোলার ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব কর্তৃক হয়রানিমূলক মামলা দায়ের করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ