বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিমকোর্টের বিচারপতি আমির হোসেনের ইন্তেকাল

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিমকোর্টের বিচারপতি আমির হোসেনের ইন্তেকাল

Manual5 Ad Code

ঢাকা, ২৪ আগস্ট ২০২১ : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (সিএমএইচ) তিনি মারা যান।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিচারপতি আমির হোসেনের মৃত্যুর বিষয়টি জানান।

Manual5 Ad Code

হাইকোর্ট বিভাগের বিচারপতি আমির হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিচারপতি আমির হোসেন ১৯৫৭ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জের নিকলীতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ও এল.এল.এম ডিগ্রি অর্জনের পর ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি বিচার বিভাগে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে নিয়োগ পান। পরে ২০০৯ সলের ৬ মে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান তিনি।
গাজীপুর জেলা জজ থাকা অবস্থায় তিনি ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। এছাড়াও তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
জীবদ্দশায় এ বিচারপতি অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভারত, আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, জার্মানি, লুক্সেমবার্গ, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও নেদারল্যান্ডস সফর করেন।
আজ বাদ জোহর সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে মরহমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রাষ্ট্রপতির শোক

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা, বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিচারপতি আমির হোসেন বিচারকের দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
রাষ্ট্রপ্রধান মরহুম বিচারপতি আমির হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual2 Ad Code

ওয়ার্কার্স পার্টির শোক

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা, বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।

প্রধান বিচারপতির শোক

বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আইনমন্ত্রীর শোক

Manual4 Ad Code

হাইকোর্ট বিভাগের বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual5 Ad Code

বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে পৃথক শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সৈয়দ অামিরুজ্জামানের শোক

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা, বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ