কমরেড এনামুল হক লাবু স্মরণে ওয়ার্কার্স পার্টির শোকসভা কাল

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

কমরেড এনামুল হক লাবু স্মরণে ওয়ার্কার্স পার্টির শোকসভা কাল

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৭ অাগস্ট ২০২১ : ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা সদ্য প্রয়াত কমরেড এনামুল হক লাবু স্মরণে শোকসভা কাল।

Manual5 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আগামীকাল শনিবার (২৮ আগস্ট ২০২১) সকাল সাড়ে ১১টায় পার্টি অফিস চত্বরে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় এ শোক সভা অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। এছাড়াও বক্তব্য রাখবেন পার্টির মহানগর ও সাবেক ছাত্র নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করবেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর সভাপতি জননেতা কমরেড আবুল হোসাইন।

ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা সদ্য প্রয়াত কমরেড এনামুল হক লাবু’র প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উক্ত কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual6 Ad Code

 

 

Manual3 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ