এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর নতুন ভিসি ড. রুবানা হক

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর নতুন ভিসি ড. রুবানা হক

Manual4 Ad Code

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২২ : চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ভাইস চ্যান্সেলর (ভিসি) হলেন ড. রুবানা হক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্ট্রি মেম্বার ছিলেন।সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্ট্রিজের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি ২০২২) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রুবানা হক মোহাম্মদী গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক।

Manual5 Ad Code

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নির্বাচিত প্রথম নারী সভাপতি ছিলেন তিনি। রুবানা ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুইবার ‘বিবিসি ১০০ নারী’ নিবন্ধে স্থান পেয়েছিলেন।

রুবানা হকের জন্ম ১৯৬৪ সালে ৯ ফেব্রুয়ারি। পড়াশুনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল, হলিক্রস কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পুরুষোত্তম লালের প্রকাশনা সংস্থা ও রাইটারস ওয়ার্কশপের ওপর ‘রাইটারস ওয়ার্কশপ: এজেন্ট অব চেঞ্জ’ বিষয়ে পিএইচডি করেছেন।

Manual2 Ad Code

২০০৮ সালে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল নিয়ে এমএ করেন। মেধাবী এই নারী এসএসসি, এইচএসসিতে বোর্ড সেরা হয়েছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি সাহিত্য চর্চার সঙ্গেও জড়িত।

Manual2 Ad Code

ড. রূবানা হক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ভাইস চ্যান্সেলর (ভিসি) হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ