একাদশ সংসদের ১৭তম অধিবেশন কাল

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২

একাদশ সংসদের ১৭তম অধিবেশন কাল

Manual3 Ad Code

ঢাকা, ২৭ মার্চ ২০২২ : একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় সংসদের অধিবেশন বসবে। গত ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
এটি ২০২২ সালের দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এরপর শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সংসদে অংশগ্রহণকারী এমপিদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে পারবেন।
নিয়ম অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ