সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২
ঢাকা, ০৬ এপ্রিল ২০২২ : তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বিকেলে সচিবালয়ে তার দপ্তরে গণমাধ্যমকর্মী আইন (চাকুরির শর্তাবলি) ২০২২ এর খসড়া নিয়ে গণমাধ্যম নেতৃবৃন্দের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন।
তথ্য ও সম্প্রচার সচিব মো: মকবুল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বৈঠকে আইনের খসড়ার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে মন্ত্রী অংশীজনদের সাথে নিয়ে খসড়াটি পরিমার্জনের নির্দেশনা দেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি