পাহাড়ি ঢলে ফসলের ক্ষয়ক্ষতি থেকে কৃষকদের বাঁচান: জাতীয় কৃষক সমিতি

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

পাহাড়ি ঢলে ফসলের ক্ষয়ক্ষতি থেকে কৃষকদের বাঁচান: জাতীয় কৃষক সমিতি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ এপ্রিল ২০২২ : সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনাসহ দেশের হাওর অঞ্চলে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান পাহাড়ি ঢলে ভেসে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার কৃষকরা সর্বস্বান্ত হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় কৃষক সমিতি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল ২০২২) জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ এক বিবৃতিতে বলেন, এসব এলাকার বিভিন্ন বাঁধ ভেঙ্গে কৃষি জমিতে উজানের পানি ঢুকে পড়েছে। জমির আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে।
তারা পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে বলেন, তাদের দুর্নীতি ও উদাসীনতার কারণেই বাঁধগুলো ভেঙে গেছে। সুনামগঞ্জের, নেত্রকোনার খালিয়াজুরীতেও একই ঘটনা ঘটেছে। এলাকাগুলোর ধান, মৎস্য খামার, শাকসবজিসহ বিভিন্ন ফসলের চরম ক্ষতি হয়েছে। কোথাও কোথাও ফসল রক্ষার বাঁধ হুমকির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কার্যকর কোন উদ্যোগ দৃশ্যমান নয় বলে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, পাউবো যদি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘মিলিটারী কায়দায়’ কাজ করতো তবে কৃষক এহেন দুর্দশায় পতিত হতো না।
তারা অবিলম্বে নতুন বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও ঋণগ্রস্ত কৃষকদের প্রণোদনা প্রদান করার আহবান জানান।
সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনাসহ দেশের হাওর অঞ্চলে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান পাহাড়ি ঢলে ভেসে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার কৃষকরা সর্বস্বান্ত হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ