‘প্রিয়জেলা ডটকম’ ওয়েবসাইটের যাত্রা শুরু

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২২

‘প্রিয়জেলা ডটকম’ ওয়েবসাইটের যাত্রা শুরু

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মাগুরা, ০৭ অক্টোবর ২০২২ : মাগুরায় আজ অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে ‘প্রিয়জেলা ডটকম’ নামের একটি ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে।
আজ শুক্রবার (৭ অক্টোবর ২০২২) বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে ‘প্রিয়জেলা ডটকম’-এর অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর সাত্তার, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ‘প্রিয়জেলা ডটকম’-এর প্রধান নির্বাহী আশরাফুল হাসান, জেলা ড্রাগ এসোসিয়েশনের সভাপতি বাসুদেব কুন্ডু, প্রকৌশলী আল মাহমুদ প্রমুখ ।
প্রিয়জেলা ডটকমের প্রধান নির্বাহী আশরাফুল হাসান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছেন। এরই অংশ হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর তাঁর মেধা ও শ্রম দিয়ে ডিজিটাল মাগুরা গড়ার কাজ করছেন। এ লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ‘প্রিয়জেলা ডটকম’ ওয়েব সাইটের যাত্রা শুরু করেছে।
তিনি আরো জানান, শুরুতে ৯টি ক্যাটাগরিতে ২৬টি সেবা নিয়ে এ ওয়েবসাইটের কার্যক্রম শুরু হয়েছে। এখানে সেবা প্রদানকারীরা তাদের সেবার বিজ্ঞাপন দিবেন এবং সেবা গ্রহনকারীরা সেবা গ্রহন করবেন। সেবাসমূহের মধ্যে রয়েছে- শিক্ষা, স্বাস্থ্য, আইন, চাকুরি, বাড়ি ভাড়া, বিভিন্ন সরকারি সেবা, সৌন্দর্যবর্ধণ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ক্রয়-বিক্রয়। এই ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ভিজিট করার মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রোফাইলে যুক্ত হয়ে জেলার অধিবাসীরা সহজেই তাদের কাঙ্খিত সেবা গ্রহন করতে পারবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ