গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ’ সংক্রান্ত আইএলও কনভেনশন ১৮৯ দ্রুত অনুসমর্থনের দাবি

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২

গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ’ সংক্রান্ত আইএলও কনভেনশন ১৮৯ দ্রুত অনুসমর্থনের দাবি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ অক্টোবর ২০২২ : গৃহশ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ‘গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ’ সংক্রান্ত আইএলও কনভেনশন ১৮৯ দ্রুত অনুসমর্থনের দাবি জানিয়েছেন ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বিশ্ব শোভন কাজ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে মঙ্গলবার (১৮ অক্টোবর ২০২২) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গৃহশ্রমিক ছাতা র‌্যালি ও মানবন্ধন কর্মসূচীতে বক্তারা এ দাবি জানান।
গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে র‌্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্য সচিব ও বিল্স পরিচালক নাজমা ইয়াসমীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক শাহিদা পারভীন শিখা, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার প্রমুখ।
এছাড়া বিল্স ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কভূক্ত মানবাধিকার সংগঠন, জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন করাসহ সারাদেশে গৃহশ্রমিকদের নিরাপত্তা রক্ষায় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ বাস্তবায়ন, শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করা, গৃহশ্রমিকদের মামলায় সরকারিভাবে আইনি সহায়তা প্রদান, সব গৃহশ্রমিকের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, নির্যাতনে নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ প্রদান, আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় নিয়োগকারী কর্তৃক বহন করা, নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের স্থায়ী পুনর্বাসন এবং গৃহশ্রমিকদের নির্যাতন থেকে রক্ষা ও প্রকৃত অবস্থা যাচাই করতে নিবন্ধন ও পরিদর্শন কার্যক্রম চালু করার দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ