মায়ের নামে স্কুল প্রতিষ্ঠা করলেন সমাজসেবী ছবর উদ্দীন অাহমেদ

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২

মায়ের নামে স্কুল প্রতিষ্ঠা করলেন সমাজসেবী ছবর উদ্দীন অাহমেদ

Manual6 Ad Code

বিশেষ প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ অক্টোবর ২০২২ : শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কুলাউড়ার উত্তর বিজলীতে মায়ের নামে স্কুল প্রতিষ্ঠা করলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ছবর উদ্দীন অাহমেদ।

Manual7 Ad Code

সমগ্র জনগণের শ্রমে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাবে শৈশব থেকে এ বিশ্বাস লালন করে অাসছেন তিনি।
পারিবারিক প্রচেষ্টায় নিজ গ্রামে মাদ্রাসা, মক্তব, স্ব্যস্থ্য সেবা কেন্দ্র স্থাপনের পর এবছর (২০২২ সালে) মায়ের নামে “মিছিরা খাতুন একাডেমী” স্থাপনের এ সিদ্ধান্ত।

গ্রামের বিশিষ্ট মুরুব্বি গোলাপ উদ্দীন আহমেদের আহবানে সাড়া দেন তিনি। পরবর্তীতে একটি সভায় তিনি ৩৪ শতক ভূমি শিক্ষা প্রতিষ্ঠানের নামে দান করেন। স্কুলটি স্থাপনের জন্য সেমি পাকা ভবন নির্মাণ, স্কুলের যাবতীয় উপকরণ সহ অনান্য ব্যয়ভার নিজের অর্থায়নে করার ইচ্ছা ব্যক্ত করেন।
প্রতিশ্রুতি অনুসারে স্কুলটি নিজ উদ্যোগে স্থাপনের কাজ শেষ করেছেন। বর্তমানে স্কুলটি শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদানের সকল অায়োজন সম্পন্ন হয়েছে।
পাঠদানের জন্য স্কুলে মোঃ সহিদুল ইসলাম চৌধুরী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সোমাইয়া সীমা সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও স্কুলটি সার্বিকভাবে এগিয়ে নিতে অস্থায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সভাপতি জহির উদ্দীন অাহমেদ, সহসভাপতি নাসির উদ্দীন অাহমেদ, সদস্য সচিব সহিদুল ইসলাম চৌধুরী, মোঃ হুরমত আলী, মোঃ কেরামত আলী, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ জয়নাল মিয়া, মোঃ গোলাব উদ্দীন, মোঃ নাজির উদ্দীন, বীরেন্দ্র শুক্লবৈদ্য, হাফেজ সৈয়দ নজরুল ইসলাম, মোঃ আব্দুল সোবহান প্রমুখ।
স্কুল স্থাপিত হওয়ায় উক্ত গ্রামের অনেক মানুষ উপকৃত হবেন বলে এলাকাবাসী অাশাবাদী। এ বিদ্যাপীঠটি এলাকার শিক্ষা উন্নয়নে মাইলফলক হবে বলে অনেকে অাশা করেন।

গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল কুদ্দুস জানান সরকারের পাশাপাশি যদি বিত্তবানরা গ্রামের শিক্ষা উন্নয়নে এগিয়ে অাসেন তবে দেশের জনগণ শতভাগ শিক্ষিত হবেন বলে তিনি বিশ্বাস করেন। উত্তর বিজলী গ্রামবাসীর দাবী স্কুলটি জাতীয়করণ করা হোক।

Manual8 Ad Code

মিছিরা খাতুন একাডেমী কাজ শেষে তিনি বিদ্যালয়টির পাশেই একটি উচ্চ বিদ্যালয় ও কলেজ স্থাপনের ইচ্ছে পোষণ করেন ছবর উদ্দীন অাহমেদ।
তিনি অালহাজ্ব বসির উদ্দীন সাহেবের ২য় ছেলে ও শ্রীমঙ্গল গুহরোডের বাসিন্ধা। বর্তমানে অামেরিকায় স্ব পরিবারে বসবাস করছেন।

Manual6 Ad Code

Manual1 Ad Code

তিনি তার নিজ গ্রাম মৌলভীবাজার জেলার কুলাউড়া টিলাগাওঁ গ্রামের উত্তর বিজলীর মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক উন্নয়নে পরিবারের মতোই মানবিক কাজকে অব্যাহত রাখতে সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।