এমন করে তাকাও কেনো!

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২২

এমন করে তাকাও কেনো!

Manual5 Ad Code

কমলকলি চৌধুরী |

এমন করে তাকাও কেনো
স্বপ্নমাখা চোখে
শরীর জুড়ে শিহর লাগে
কাঁপন ওঠে বুকে

এমন করে নাচাও কেনো
তোমার যুগল ভুরু
মনটা আমার কেমন যেন
করে উড়ু উড়ু

Manual2 Ad Code

এমন করে হাঁটো কেনো
সাম্বা নাচের ছন্দে
প্রাণটা আমার ভরে ওঠে
মাতাল আনন্দে

Manual3 Ad Code

হাসলে তুমি শুনি আমি
জলতরঙ্গের ধ্বনি
বুকের খাঁচায় যখন তখন
স্বপ্নের জাল বুনি

Manual1 Ad Code

কেমন করে কও যে কথা
স্বপ্নমাখা স্বরে
ভেসে বেড়ায় মনটা আমার
সুখের সমুদ্দুরে

Manual4 Ad Code

আহা! অমন করে তাকিয়ো না তুমি
মাতাল হাওয়ায় যাই যে ভেসে আমি!