খেজুরের খাঁঁটি রস ও গুড়ের ঐতিহ্য রক্ষার্থে গাছিদের শপথবাক্য পাঠ

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২

খেজুরের খাঁঁটি রস ও গুড়ের ঐতিহ্য রক্ষার্থে গাছিদের শপথবাক্য পাঠ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | চৌগাছা (যশোর), ১৫ নভেম্বর ২০২২ : চৌগাছায় গাছিদের সঙ্গে আজ এক মতবিনিময় সভা শেষে তারা জেলার খেজুরের রস ও গুড়ের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে শপথবাক্য পাঠ করেছেন।
বেলা ১১টায় চৌগাছা উপজেলা প্রশাসন ও গাছিদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে গাছিদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
এসময় কয়েকজন গাছি তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে বক্তব্য রেখে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, চৌগাছা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপ-সহকারী কৃষিকর্মকর্তা বিশ্বজিৎ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার শতাধিক গাছি উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা গাছিদের নির্দেশনা দিয়ে বলেন, আগামী ১ ডিসেম্বর পর্যন্ত কে কতটি গাছ কেটেছেন সেটা নিজের জাতীয় পরিচয় পত্রের অপর পিঠে লিখে মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে পৌঁছে দেবেন। এটা দিয়ে যাচাই করে প্রতিটি ইউনিয়নের সর্বোচ্চ গাছ কাটা তিনজন গাছিকে পুরস্কৃত করা হবে।
তিনি গাছিদের বলেন, এই তালিকা করে আগামীতে সরকারি বিভিন্ন প্রণোদনা যেনো আপনারা পেতে পারেন সে ব্যবস্থা করা হবে। ভালো গাছিদের দিয়ে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হবে। নতুন-নতুন গাছি সৃষ্টি করতে আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। জীব বৈচিত্র রক্ষায় এবং যশোরে খেজুর রস ও গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন নতুন রাস্তার পাশে খেজুর গাছ লাগানো হবে।
এসময় গাছিরা উপজেলা প্রশাসনের এসব উদ্যোগকে সাধুবাদ জানান।
মতবিনিময় সভা শেষে গাছিদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের ঈদগাহ মাঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। গাছিদের মনোনীত একজন গাছি তাদের শপথবাক্য পাঠ করান।
শপথে তারা বলেন, ‘আমরা শপথ করিতেছি যে, খাঁটি গুড় তৈরি করতে এবং খেজুর রস ও গুড়ের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সর্বদা সচেষ্ট থাকবো।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত অন্যান্যরা এই শপথ পাঠে অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ