বইয়ের অপরাধটা কী?

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

বইয়ের অপরাধটা কী?

Manual7 Ad Code

মেজবাহ উদ্দিন আহমেদ |

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী—ইউপিএল প্রকাশিত। বইটি ইউপিএল বিক্রি করতে পারবে না কেন? কারণ লেখকের কন্যা শেখ হাসিনা? নাকি এটি বঙ্গবন্ধুর বই?
বইটির বক্তব্য, তথ্য বা ইতিহাস নিয়ে আপত্তি থাকলে লিখুন, সমালোচনা করুন, পাল্টা বই প্রকাশ করুন। কিন্তু লেখকের কন্যা কে—এই কারণে বই বিক্রি বন্ধ করার যুক্তি কোথায়?

Manual1 Ad Code

বাংলাদেশের প্রকাশনা জগতের এই রাজনৈতিক দ্বিচারিতা নতুন নয়। নব্বইয়ের পর বিএনপি ক্ষমতায় থাকলে জিয়াউর রহমান ও বিএনপিকে নিয়ে বইয়ের বাজার, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে নিয়ে বইয়ের বাজার—ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রকাশকদের সেলফও যেন পাল্টে গেছে।

Manual2 Ad Code

গত ১৭ বছরে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, রাসেলসহ আওয়ামী রাজনীতিকে ঘিরে অনেকে বিপুল ব্যবসা করেছেন। একই বঙ্গবন্ধুর বক্তৃতার বই একাধিক প্রকাশক প্রকাশ করেছেন; কেউ নেতাদের দিয়ে ভূমিকা লিখিয়েছেন, কেউ শেখ হাসিনার ভূমিকা বা স্বাক্ষর দিয়ে বইকে বাজারজাত করেছেন—এখন রাজনৈতিক বাতাস বদলেছে বলে সেই বইয়ের প্রকাশককে একই পাল্লায় মাপা হচ্ছে!

Manual6 Ad Code

অসমাপ্ত আত্মজীবনী একটি ঐতিহাসিক বই। এর সঙ্গে রাজনৈতিক সুবিধাবাদী প্রকাশনার হিসাব এক করে দেখা যুক্তিহীন।

বিরোধিতা থাকলে বইয়ের বিরুদ্ধে বলুন। যুক্তি দিয়ে লিখুন। কিন্তু বই বিক্রি বন্ধের দাবি—শুধু লেখকের কন্যার পরিচয়ের কারণে—এটা বইয়ের বিরুদ্ধে অবস্থান নয়, মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধেই অবস্থান।

#
মেজবাহ উদ্দিন আহমেদ
বীর মুক্তিযোদ্ধা, লেখক, প্রকাশক।
কার্যকরী সভাপতি, জাতীয় শ্রমিক জোট;
সত্ত্বাধিকারী, অংকুর প্রকাশনী।

Manual2 Ad Code