বিশিষ্ট শিক্ষা অনুরাগী শেখ কবির হোসেনকে সংবর্ধনা

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

বিশিষ্ট শিক্ষা অনুরাগী শেখ কবির হোসেনকে সংবর্ধনা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | টুংগীপাড়া (গোপালগঞ্জ), ২৩ নভেম্বর ২০২২ : বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী শেখ কবির হোসেনকে সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজ।
আজ বুধবার (২৩ নভেম্বর ২০২২) বিকেলে কলেজ হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
কলেজের অধ্যক্ষ মো. জিননুরাইনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুন্সী মো. আতিয়ার রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বসার খায়ের ও টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
পরে ক্রেস্ট, ফুল সহ উপহার সামগ্রী দিয়ে শেখ কবির হোসেনকে সম্বর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি।

এ সংক্রান্ত আরও সংবাদ