ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম হোসেন ও সম্পাদক ওয়ালী আসিফ ইনান

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম হোসেন ও সম্পাদক ওয়ালী আসিফ ইনান

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ ডিসেম্বর ২০২২ : বাংলাদেশ ছাত্রলীগের নতুন শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালী আসিফ ইনান।

মঙ্গলবার (২০ ডিসেম্বর ২০২২) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে বের হয়ে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হলো।

এর আগে ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। কিন্তু সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন ২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে।

ঢাবি ছাত্রলীগের সভাপতি শয়ন, সম্পাদক সৈকত

Manual6 Ad Code

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত।

Manual2 Ad Code

এছাড়া ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি হয়েছেন রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু।

Manual2 Ad Code

বাংলাদেশ ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, ‘‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা ও বৈষম্যহীন উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, বৃহত্তর ছাত্র সমাজের স্বার্থ সংরক্ষণসহ শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে অাশা করছি।’

 

 

Manual5 Ad Code