সিলেট ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২২
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ ডিসেম্বর ২০২২ :
যুক্তরাজ্যের হারো-ওয়েল্ডস্টোন এলাকার লেবার পার্টির জননন্দিত নেতা এবং ব্রিটিশ কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিনকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শ্রীমঙ্গলের কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী জেরিন যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ নির্বাচিত কাউন্সিলর।
শুক্রবার (২ ডিসেম্বর ২০২২) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান শ্রীমঙ্গল প্রেসক্লাবের সর্বস্তরের সদস্যরা।
পরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান সহ অন্যান্য সাংবাদিকরা।
বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিনের পিতা যুক্তরাজ্যের হ্যারো এলাকার লেবার পার্টি নেতা শহিদুল হক চৌধুরী লিটন এবং যুক্তরাজ্যস্থ ক্যাটারার্স এসোসিয়েশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান জুয়েল, ক্লাবের সিনিয়র সহসভাপতি মো: কাওছার ইকবাল, সাবেক সিনিয়র সহসভাপতি মো: ইসমাইল মাহমুদ ও কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ।
শাহানিয়া চৌধুরী জেরিন শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের চৌধুরী বাড়ী নিবাসী মরহুম শামসুল হক চৌধুরীর নাতনি এবং যুক্তরাজ্যের হারো-ওয়েল্ডস্টোন এলাকার লেবার পার্টির নেতা শহিদুল হক চৌধুরী লিটনের জেষ্ঠ্য কন্যা।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি