দুর্নীতি প্রতিরোধের প্রত্যয় নিয়ে শ্রীমঙ্গলে দিনব্যাপী তথ্যমেলা

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২

দুর্নীতি প্রতিরোধের প্রত্যয় নিয়ে শ্রীমঙ্গলে দিনব্যাপী তথ্যমেলা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ ডিসেম্বর ২০২২ : তথ্যই শক্তি: জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’-এই শ্লোগান আর প্রত্যয় নিয়ে শ্রীমঙ্গলে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ২০২২) সকালে শ্রীমঙ্গল শহরের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও টিঅাইবি কর্তৃক পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর হবিগঞ্জের সমন্বিত কার্যালয় ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)- শ্রীমঙ্গল-এর সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সনাক সদস্য শাহ আরিফ আলী নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্যমেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মো: মহসিন মিয়া মধু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান মো, লিটন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইকরাম হোসেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গলের সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য প্রমুখ।


অারও বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমদ, তথ্য মেলা উদযাপন কমিটির আহবায়ক জিডিসন প্রধান সুচিয়াং ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ-সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।
তথ্য মেলা সরকারি ও আধাসরকারী ২৮টি প্রতিষ্ঠান তাদের স্টল অংশগ্রহণ করে। অনুষ্ঠান স্থল থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে আবারো মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় তথ্যমেলায় স্টলগুলো ঘুরে দেখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি সহ অভ্যাগত অতিথিরা।
তথ্য মেলায় র‍্যালী, আলোচনা সভা, কার্টুন প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, বেস্ট ষ্টল নির্বাচন, বিজয়ীদের মাঝে বিতরণ এবং সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ