সিলেট ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৪ ডিসেম্বর ২০২২ : আগামীকাল ২৫ ডিসেম্বর বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন (বিটিইএসএ)-এর ৫৮তম বার্ষিক সাধারণ সভা শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হবে।
আগামীকাল রবিবার (২৫ ডিসেম্বর ২০২২) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরস্থ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে (প্রাক্তন জেলা পরিষদ অডিটোরিয়ামে) এ সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
উক্ত অনুষ্ঠানে সকলের সদয় উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো: জাকারিয়া অাহমদ ও সাধারণ সম্পাদক তালুকদার মো: আমিনুর রহমান।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৫৮তম বার্ষিক সাধারণ সভার সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি