সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি শেরগুল ও সম্পাদক রওনক

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২

সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি শেরগুল ও সম্পাদক রওনক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ, ২৪ ডিসেম্বর ২০২২ : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। সিনিয়র সহ-সভাপতি হিসেবে বাসস’র সংবাদদাতা আল-হেলাল মো: ইকবাল মাহমুদ, সহ-সভাপতি পদে দীপ্ত টিভির প্রতিনিধি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক সাপ্তাহিক সুনামগঞ্জ রিপোর্টের সম্পাদক রওনক আহমেদ বখত, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক গণমুক্তি প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দপ্তর সম্পাদক পদে আরটিভি প্রতিনিধি শহীদনুর আহমেদ, কোষাধ্যক্ষ পদে চ্যানেল এসএর ফোয়াদ মনি।
এছাড়াও কার্যকরী সদস্য পদে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, দৈনিক সমাচার প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক সোনালী খবর প্রতিনিধি ফরিদ মিয়া ও দৈনিক এইবাংলা প্রতিনিধি স্বপন কুমার সরকার নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুছ ছাত্তার, সদস্য প্রভাষক দুলাল মিয়া ও অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন।

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ ও সাধারণ সম্পাদক রওনক আহমেদ বখত সহ নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান বলেন, ‘নতুন নেতৃত্বে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাদারি স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অাশা করছি।’

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ