বাস্তবে বাহাত্তরের সংবিধানে ফিরতে চায় না আওয়ামী লীগ: মেনন

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

বাস্তবে বাহাত্তরের সংবিধানে ফিরতে চায় না আওয়ামী লীগ: মেনন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | বাগেরহাট, ২৮ ডিসেম্বর ২০২২ : ‘আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক, এই ভালো রাখার জন্য সমাজতন্ত্র বাস্তবায়ন এবং ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া জরুরি। কিন্তু আওয়ামী লীগ মুখে বললেও বাস্তবে তা চায় না। তাই দেশের মানুষকে ভালো রাখতে, দেশের উন্নয়নের স্বার্থে নেতা-কর্মীদের নিজেদের সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে হবে।’
আজ বুধবার (২৮ ডিসেম্বর ২০২২) বিকেলে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাগেরহাট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মিসভায় এসব কথা বলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি।

Manual7 Ad Code

কমরেড রাশেদ খান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এক না। দু’টি আলাদা ও ভিন্ন ভিন্ন দল। আমাদের আলাদা আলাদা আদর্শ রয়েছে। শুধু প্রয়োজনের তাগিদে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিহত করতে জোট করা হয়েছে।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কমরেড রাশেদ খান মেনন বলেন, ‘ওয়ার্কার্স পার্টির এক সময় তারুণ্যের শক্তি ছিল। স্বাধীনতার পরেও, যশোর, বাগেরহাটসহ বিভিন্ন অঞ্চলে ওয়ার্কার্স পার্টিকে ট্যাক্স দিয়ে কথা বলতে হতো। দলের সেই হারানো ঐতিহ্য কেউ ফিরিয়ে দেবে না। এ জন্য নিজের লক্ষ্য ঠিক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলে ওয়ার্কার্স পার্টিকে সংগঠিত করতে হবে।’

Manual4 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাগেরহাট জেলা শাখার সভাপতি কমরেড মহিউদ্দিন শেখের সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপঙ্কর দীপু, শুসান্ত দত্ত, জেলা কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দেবনাথ প্রমুখ। কর্মিসভায় বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ