চীনে রাষ্ট্রীয় সফরে গেছেন ১৪ দলীয় জোটের বাম শরিক দলের নেতৃবৃন্দ

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩

চীনে রাষ্ট্রীয় সফরে গেছেন ১৪ দলীয় জোটের বাম শরিক দলের নেতৃবৃন্দ

Manual2 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | ঢাকা, ২৪ জুলাই ২০২৩ : চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলীয় জোটের বাম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশের সাম্যবাদী দলের শীর্ষ নেতারা আজ সোমবার (২৪ জুলাই ২০২৩) দুপুরে চায়না সাউদার্ণ এয়ারলাইনস যোগে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
চীন সফরকারী বামপন্থী দলগুলির প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, লুৎফুন নেসা খান এমপি।

Manual3 Ad Code

এ সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসাবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।

বামপন্থী রাজনৈতিক নেতারা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন। তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সাথে কয়েক দফা বৈঠকে মিলিত হবে।

Manual2 Ad Code

এ সফরের প্রাক্কালে গতকাল রবিবার (২৩ জুলাই ২০২৩) সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং আজ সোমবার (২৪ জুলাই ২০২৩) দুপুরে নেতৃবৃন্দকে বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code