পঁচা-বাসি খাবার রাখায় ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩

পঁচা-বাসি খাবার রাখায় ১ লাখ টাকা জরিমানা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | বগুড়া, ২৬ অক্টোবর ২০২৩ : বগুড়া শহরে অপরিষ্কার ও পঁচা-বাসি খাবার সংরক্ষণ করায় সেলিম হোটেলেকে ১ লাখ টাকা জরিমানা করেছে।

Manual5 Ad Code

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহানের নেতৃত্বে পরিচালিত মোবাইল টিম বৃহস্পতিবার (২৬ অক্টোবর ২০২৩) বেলা আড়াইটায় এই জরিমানা করেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্র জানায়- অভিযানকালে হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য রান্না ও মজুদ করতে দেখা দেখতে পান। রেস্টুরেন্টের রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবারসহ খাবার যথাযথ লেবেল সংযোজন ছাড়াই মজুদ করতে দেখা যায়৷

Manual2 Ad Code

অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসারগণ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code