শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী Eye Screening Camp

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী Eye Screening Camp

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ ডিসেম্বর ২০২৩ : SAVE শ্রীমঙ্গল-এর উদ্যোগে অষ্ট্রেলিয়ার দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের দিনব্যাপী বিনামূল্যে বঙ্গবন্ধু চক্ষু শিবির Eye Screening Camp অনুষ্ঠিত হয়।

রবিবার (১৭ ডিসেম্বর ২০২৩) দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার ও টেকনিশিয়ানরা।

Manual6 Ad Code

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের Eye Screening Camp প্রকল্পের প্রোগ্রাম অফিসার রুহুল আমিন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা ও জাতীয় শ্রমিক লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন শাহীন, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. আব্দুল বাতেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু ও SAVE শ্রীমঙ্গলের সমন্বয়কারী শিক্ষক মো. মনসুর ইকবাল সহ আরো অনেকে।

Manual2 Ad Code

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ