একটি বাসা

প্রকাশিত: ৬:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৩

একটি বাসা

Manual2 Ad Code

অনিতা দেব |

পাখি ডাকা ভোরবেলাতে
বিশ্ব জাগে এই মেলাতে
ভেসে চলে জীবন ভেলাতে
ক্ষুদে ক্ষুদে প্রাণগুলি।

Manual1 Ad Code

অস্তিমান থাকতেই সব আপন
অতি মূল্যবান সম্পদ-চেতন
সবলীলা শেষে অপগমন
সবকিছু হয়ে যায় ধূলি।

পরহিংসা আর হানাহানি নয়
তমসাচ্ছন্নতাকে করবো জয়
আভিমুখ্য করবো সকল ভয়
আসো সমতার গান তুলি।

Manual3 Ad Code

অভিপ্রাড পূর্ণ ভালোবাসা
চিত্ত সমগ্র ঢের প্রত্যাশা
গড়বো মোরা একটি বাসা
আজ সকলে মিলি।

Manual4 Ad Code

কবি-অনিতা দেব