নাশকতা করে নির্বাচনকে ঠেকানো যাবে না: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

নাশকতা করে নির্বাচনকে ঠেকানো যাবে না: ওয়ার্কার্স পার্টি

Manual7 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০৬ জানুয়ারি ২০২৪ : গতকাল রাতে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনায় এক বিবৃতিতে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা।

বিবৃতিতে তারা বলেন, দুবৃর্ত্তরা আগুনে মানুষ পুড়িয়ে নির্বাচন বানচালের জঘন্য চেষ্টায় লিপ্ত হয়েছে।

Manual1 Ad Code

বিবৃতিতে তারা দুস্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান।

বিবৃতিতে তারা ট্রেনে আগনে পুড়ে নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমাবেদনা জানান।

Manual7 Ad Code

অপর বিবৃতিতে কমরেড রাশেদ খান মেনন বলেছেন, নাশকতা করে নির্বাচনকে ঠেকানো যাবে না।

Manual5 Ad Code

তিনি বলেন, ২০১৪ সালে এর চেয়েও বেশি নাশকতা ও জালাও পোড়াও করে নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি—জামাত। এবারও পারবে না।

Manual1 Ad Code

মেনন বলেন, বিএনপি-জামাতের গ্রাম-গঞ্জে এসে দেখে যাওয়া উচিত নির্বাচন কতখানি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

দেশবাসীকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মেনন বলেন, বিএনপি—জামাত ভোট বর্জন বা অসহযোগের কথা বলছেন তাদের নাশকতার চক্রান্ত ধরা পড়ে গেছে।