সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৮ জানুয়ারি ২০২৪ : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে।
আজ নির্বাচন কমিশনে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতো এবং জাপান থেকে আসা নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি এই তথ্য জানান।
সিইসি বলেন, জাপানের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষকরা সুন্দর নির্বাচনের জন্য কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বেশ কিছু কেন্দ্রের নির্বাচন পর্যবেক্ষণ করে বলেছেন, ‘এবারের নির্বাচন বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্বরূপ।’
তাদের মূল উদ্দেশ ছিল সাক্ষাৎ করতে আসা। সুষ্ঠু নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছে জাপান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, তাদের একজন ১৫/১৬টা কেন্দ্র ও আরেকজন ৪/৫টা কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের পোলিং এজেন্টদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। জাপান বাংলাদেশে ভবিষ্যতে নির্বাচনের জন্য কারিগরি সহযোগিতা চাইলে স্বতঃস্ফূর্তভাবে করবে বলেও উল্লেখ করেন।
এরআগে জাপান থেকে আসা পর্যবেক্ষক দলের নেতৃত্বদানকারী ওয়ানতাবি মাসাতো বলেন, নির্বাচন কমিশনের ভূমিকায় তারা সন্তুষ্ট। নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয়ে তাদের মতামত একটি প্রতিবেদনের মাধ্যমে জানাবেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি