সিলেট ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪
বিশেষ প্রতিনিধি | মন্ট্রিয়াল (কানাডা), ১৪ জানুয়ারি ২০২৪ : রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র নেতা, ছাত্রমৈত্রীর সাহসী ও দুর্দান্ত এক সৈনিক, ‘৯০-এর মহান গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সংগঠক, রক্তস্নাত ১০ দফা সহ শিক্ষার অধিকারের দাবীতে ছাত্র গণঅান্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি জিয়াউল হক জিয়ার জন্মদিন অাজ।
জননন্দিত সাবেক ছাত্র নেতা জিয়াউল হক জিয়া বাংলাদেশ ছাত্রমৈত্রীর দুই মেয়াদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পরবর্তীতে অারও দুই মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লড়াই সংগ্রামের অারেক সহযোদ্ধা ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক শামসাদ রানা’র সাথে বিবাহ বন্ধনে অাবদ্ধ হন।
বর্তমানে তিনি সুদূর কানাডায় প্রবাস জীবন যাপন করছেন। সেখানে তিনি সামাজিক ও সাংস্কৃতিক তৎপরতা, সলিডারিটি সংগঠন, টকশো পরিচালনা সহ চ্যারিটি ও বিভিন্ন সমাজসচেতনতামূলক কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তার জন্ম দিনে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।
জননন্দিত সাবেক ছাত্র নেতা জিয়াউল হক জিয়ার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এক সময়ের অারেক তুখোড় ছাত্র নেতা, ছাত্রমৈত্রীর সাহসী ও দুর্দান্ত এক সৈনিক, ‘৯০-এর মহান গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সংগঠক, রক্তস্নাত ১০ দফা সহ শিক্ষার অধিকারের দাবীতে ছাত্র গণঅান্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব, বাংলাদেশ ছাত্রমৈত্রীর তিন মেয়াদের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটর সদস্য, মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ অাদায় জাতীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি