কৃষকদের উন্নতির জন্য যা যা করার তা করা হবে: কৃষিমন্ত্রী

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪

কৃষকদের উন্নতির জন্য যা যা করার তা করা হবে: কৃষিমন্ত্রী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৪ : কৃষকদের উন্নতির জন্য সাধ্যের মধ্যে যা যা করার তা করা হবে বলে জানিয়েছেন নতুন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

রবিবার (১৪ জানুয়ারি ২০২৪) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমি পেশায়-নেশায় সবকিছুর মধ্যে কৃষক। লেখাপড়া করেছি, অধ্যাপনা করেছি, পিএইচডি ডিগ্রিও আমি নিয়েছি। সবকিছুতেই মোটামুটি টাচ দিয়ে এসেছি। চিফ হুইপ ছিলাম, সব মন্ত্রণালয়ের সঙ্গে অ্যাকটিভিটি ছিল আমার। তারপরও বলবো আমি এখনো শিখছি। শেখার শেষ নেই। আমি শিখেই কাজ করতে চাই। ’

মন্ত্রী বলেন, ‘এটি অবশ্যই একটি বড় মন্ত্রণালয়। আমাদের কৃষকদের উন্নতির জন্য যা প্রয়োজন, আমাদের ক্ষমতার মধ্যে যা আছে করবো। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, উদ্যোক্তারা সবাই মিলে যদি কাজ করি, এ শক্তি কিন্তু বড় শক্তি, এর রেজাল্টও কিন্তু আমরা পাবো।’

এর আগে যিনি (ড. মো. আব্দুর রাজ্জাক) কৃষিমন্ত্রী ছিলেন তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু মানুষ, কৃষিবিদ ছিলেন। আমি আশা করবো সব কর্মকর্তা আমাকে সাহায্য করবেন।

কৃষিতে চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই তো আমাদের জীবন। কোনো কাজ চ্যালেঞ্জ মোকাবিলা না করে ফলাফল অর্জন করা যায় না। এটা একটা বড় মন্ত্রণালয়। এখানে কাজের পরিধিও বেশি। আশা করি মন্ত্রণালয়ের সবাই সহযোগিতা করবেন। সবার সহযোগিতা থাকলে কাজ কেন করা যাবে না? চলছে তো ভালোই। নিশ্চয়ই আমি তাদের অভিজ্ঞতাকে ক্যাশ করার চেষ্টা করব।’

এক প্রশ্নের জবাবে নতুন কৃষিমন্ত্রী বলেন, আমি আগে বুঝে নিই, তারপর ঠিক করব, কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করব।

Manual4 Ad Code

সামনে আপনার চ্যালেঞ্জ কী- এ বিষয় তিনি বলেন, ‘কৃষিতে তো উৎপাদনটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা যদি উৎপাদন না করতে পারি তাহলে বাজার কিভাবে দখল করব, মূল্য কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইনকে কার্যকর করব।

Manual1 Ad Code

ড. আব্দুস শহীদ আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘সিন্ডিকেট সব জায়গায় থাকে। তাদের কিভাবে ক্র্যাশ করতে হবে, সেটার পদ্ধতি বের করতে হবে। কাউকে গলা টিপে মারার সুযোগ নেই আমাদের। কর্মের মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করতে হবে। সিন্ডিকেট অবশ্যই দুর্বল হয়ে যাবে।’

মাঠ পর্যায়ে কর্মকর্তাদের প্রতি আপনার কোনো মেসেজ আছে কি না জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, আমাদের সচিব মহোদয়ের নেতৃত্বে উনারা কাজ করছেন। ওপরে যদি ভালো কাজ করে, তবে নিচেও করবে।

Manual6 Ad Code

Manual3 Ad Code

এরপর তিনি কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীনস্থ সংস্থা/প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করেন। এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।