হাকিমপুর প্রেসক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪

হাকিমপুর প্রেসক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

Manual5 Ad Code

মো: তৌহিদ ইসলাম, নিজস্ব প্রতিবেদক | হিলি (দিনাজপুর), ২০ জানুয়ারি ২০২৪ : গৌরব ঐতিহ্যে ও গণমাধ্যম কর্মীদের ঐক্যর সেতুবন্ধন প্রেসক্লাব। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের গৌরব ও ঐতিহ্যের ২৭ পেরিয়ে ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (১৯ জানুয়ারি ২০২৪) রাত ৮টায় প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া, কেক কাটা ও নৈশভোজের মধ্যদিয়ে হাকিমপুর প্রেসক্লাবের ২৮তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।

ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক যুগ্ম সচিব এস এম আবু হোরায়রা।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শরিফুল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, ডা: আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু।

এ সংক্রান্ত আরও সংবাদ