খসড়া তালিকা অনুযায়ী দেশে ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫,৪৫০ জন

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪

খসড়া তালিকা অনুযায়ী দেশে ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫,৪৫০ জন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ জানুয়ারি ২০২৪ : খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন, নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯২৪ জন।

Manual1 Ad Code

আজ রোববার (২১ জানুয়ারি ২০২৪) দুপুরে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual7 Ad Code

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘এটা খসড়া ভোটার তালিকা। আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মোট ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে নারী ৭ লাখ ৬৫ হাজার ৬৯০ জন, পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন এবং তৃতীয় লিঙ্গের ৭৫ জন।’

Manual1 Ad Code

তিনি জানান, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।

সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেন, ‘১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের সংযোজিত করে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এটা আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে প্রকাশ করা হবে।’

Manual8 Ad Code

ইসি’র সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জানানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত ভোটার তালিকায় সন্নিবেশ করার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি।