কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে: কৃষিমন্ত্রী

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪

কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে: কৃষিমন্ত্রী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৫ জানুয়ারি ২০২৪ : “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। আমরা কৃষি উৎপাদন বাড়াতে চাই। এজন্য, সার, বীজসহ কৃষি উপকরণ যা দরকার, তাই দেওয়া হবে।”

Manual5 Ad Code

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) মৌলভীবাজারে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদরদী ও কৃষির বিষয় খুবই আন্তরিক। এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে। বর্তমানে সার, বীজ, সেচ, বিদ্যুৎ প্রভৃতির কোন সংকট নেই। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি উপকরণের কোন সংকট হবে না।
তিনি বলেন, দেশে যে পরিমাণ চাল উৎপাদন হয়েছে ও মজুত রয়েছে, তাতে মজুতদারি না হলে এই মুহূর্তে চাল আমদানি করতে হবে না। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে চালের দামও বাড়বে না।

তিনি চালের মজুতদারি রোধে জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালামের সভাপতিত্বে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বৃহত্তর সিলেটে প্রচুর জমি পতিত থাকে। এগুলোকে চাষের আওতায় আনতে একটি মাস্টারপ্ল্যান করা দরকার।

Manual8 Ad Code

পরে মন্ত্রী সদর উপজেলার গিয়াসনগরে চা-শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য মো: জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এছাড়াও শ্রীমঙ্গলে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বিকেলে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা- ২০২৪ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা- ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে কৃষির উন্নয়ন চান। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কৃষিতে এখন বিজ্ঞানের ছোঁয়া লেগেছে, অত্যাধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের কারণে আমাদের উৎপাদনও দিন দিন বাড়ছে। বিজ্ঞানের যেমন ভালো দিক রয়েছে, তেমন মন্দ দিকও রয়েছে আমরা ভালো দিককে কাজে লাগিয়ে কৃষিকে এগিয়ে নিতে চাই।”

Manual1 Ad Code

তিনি আরও বলেন, “কৃষি উৎপাদন বাড়াতে শিক্ষিত যুব সমাজকেও কাজে লাগাতে হবে। আমরা ভর্তুকিমূল্যে কৃষকদের উন্নত মানের কৃষি যন্ত্র দিচ্ছি। শিক্ষিত যুবকদের দ্বারা সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।”

অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। মেলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ও দ্বারিকাপাল মহিলা কলেজসহ উপজেলার মোট ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ২২ স্টল বসানো হয়। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি অতিথিদের সাথে নিয়ে প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।