চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টারের সাথে ওয়ার্কার্স পার্টি, জাসদ ও সাম্যবাদী দলের সাক্ষাৎ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টারের সাথে ওয়ার্কার্স পার্টি, জাসদ ও সাম্যবাদী দলের সাক্ষাৎ

Manual1 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৪ : চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ান আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) দুপুরে গুলশানস্থ ওয়েষ্টিন হোটেলে তিন বামদল বাংলাদেশের ওয়ার্কার্স পাটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও সাম্যবাদী দলের সাথে এক বৈঠকে মিলিত হন।

Manual6 Ad Code

বৈঠকে ওয়ার্কার্স পার্টির তরফ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও আন্তুর্জাতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত পলিটব্যুরোর সদস্য কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও পলিটব্যুরোর সদস্য সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকের আলোচনায় চীনের কমিউনিস্ট পার্টির সাথে বাংলাদেশের বামদলগুলোর ঘনিষ্ট সম্পর্ক বৃদ্ধি, বিশেষ করে তরুণদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি, বাংলাদেশের নির্বাচন, সরকার গঠন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, চীনের অব্যাহত সহযোগিতা, রোহিঙ্গা সমস্যা, প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

Manual2 Ad Code

বৈঠকের শুরুতে ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও পলিটব্যুরোর সদস্য কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান সান হাইয়ানকে ফুলের স্তবক প্রদান করেন।

ভাইস মিনিস্টার সান হাইয়ান জাতীয় সংসদে পুননির্বাচিত হওয়ার জন্য কমরেড রাশেদ খান মেননকে অভিনন্দন জানান।

Manual6 Ad Code