সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪
নিজস্ব প্রতিবেদক | সিরাজগঞ্জ ২৭ জানুয়ারি ২০২৪ : ‘যুদ্ধ নয় শান্তি চাই-অস্ত্রমুক্ত বিশ্ব চাই‘ শ্লোগানে প্যালেস্টাইনের গাজায় শিশু হত্যা বন্ধের দাবিতে সিরাজগঞ্জে শিশু-কিশোরদের প্রতিবাদ সমাবেশ ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি ২০২৪) সকালে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যোগে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজল-এ-খোদা লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. কে. এম হোসেন আলী হাসানসহ শিশু-কিশোরেরা।
বক্তারা বলেন, জাতিসংঘসহ বিশ্ব বিবেকের প্রতিবাদ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইসরাইলি বাহিনী প্যালেস্টাইনে নিরপরাধ মুসলমান ও শিশুদের উপর হামলা নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। গাজায় তীব্র খাদ্য সংকটসহ অপুষ্টিজনিত কারণে হাজার-হাজার শিশু মারা যাচ্ছে। আমরা মানবতাবিরোধী অপরাধ মেনে নিতে পারছি না। আমরা শিশুদের জন্য সুন্দর ও শান্তিযোগ্য পৃথিবী চাই।
বক্তারা অবিলম্বে প্যালেস্টাইনে হামলা বন্ধের দাবি জানান। সমাবেশ শেষে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি