জাতীয় প্রেসক্লাবে পিঠা উৎসব ও লোকগানের আসর

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪

জাতীয় প্রেসক্লাবে পিঠা উৎসব ও লোকগানের আসর

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৪ : রকমারি পিঠা ও লোকগানের আসরের মধ্যে জাতীয় প্রেসক্লাবের কাবাব চত্বর ছিল উৎসব মুখর।

আজ শনিবার (২৭ জানুয়ারি ২০২৪) পিঠা উৎসব উপলক্ষে সমবেত হয়েছিলেন জাতীয় প্রেসক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পিঠা উৎসব ও লোকগান উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ।

Manual3 Ad Code

পিঠা উৎসবের উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক সীমান্ত খোকন।

Manual6 Ad Code

Manual1 Ad Code

অনুষ্ঠানের লোকগান পরিবেশন করেন লালন কন্যা শাহরিন মীম, লুবনা ইয়াসমিন দোয়েল, সমির বাউল, রাফী তালুকদার, সর্দার হীরক রাজাসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীরা।

Manual3 Ad Code

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দীকি সোমা, কল্যাণ সাহা ও মোহাম্মদ মোমিন হোসেন উপস্থিত ছিলেন।