জনস্বাস্থ্য সুরক্ষায় ট্রান্স ফ্যাটমুক্ত নিরাপদ খাদ্য ও আমাদের করণীয় শীর্ষক ওয়েবিনার কাল

প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪

জনস্বাস্থ্য সুরক্ষায় ট্রান্স ফ্যাটমুক্ত নিরাপদ খাদ্য ও আমাদের করণীয় শীর্ষক ওয়েবিনার কাল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৪ : ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৪’ উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি ২০২৪) সকাল ১১টায় অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহায়তায় “জনস্বাস্থ্য সুরক্ষায় ট্রান্স ফ্যাটমুক্ত নিরাপদ খাদ্য ও আমাদের করণীয়” শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।

Manual6 Ad Code

ট্রান্স ফ্যাটমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকার ইতোমধ্যে “খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি এসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা, ২০২১” পাশ করেছে। তবে জানুয়ারি ২০২৩ থেকে প্রবিধানমালাটি বাস্তবায়নের কথা থাকলেও এখনো তা কার্যকর হয়নি। ফলে ট্রান্সফ্যাট ঘটিত হৃদরোগ ঝুঁকিসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ এবং মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিদ্যমান পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ওয়েবিনারে উপস্থিত থাকবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (জনস্বাস্থ্য ও পুষ্টি)-এর সদস্য ড. মোহাম্মদ মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাজমা শাহীন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও বাংলাদেশ ফুড সেফটি ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অ্যান্ড সিইও মুশতাক হাসান মুহ. ইফতিখার, সাবেক অতিরিক্ত সচিব ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী এবং অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

এছাড়াও ভার্চুয়ালী যুক্ত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

ওয়েবিনারে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি।

ওয়েবিনারের জুম লিংক:

https://us06web.zoom.us/j/81713119481?pwd=y71WUUJRJ7a35eraqFzisXl8ynskEb.1

Manual4 Ad Code

আইডি: 817 1311 9481
পাসওয়ার্ড: 138359

Manual3 Ad Code

বি.দ্র: ওয়েবিনারটি www.facebook.com/hearthealthalertbd পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

 

Manual6 Ad Code