কুলাউড়ায় মিছিরা খাতুন একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২

কুলাউড়ায় মিছিরা খাতুন একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | কুলাউড়া (মৌলভীবাজার), ০৩ ডিসেম্বর ২০২২ : কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের উত্তর বিজলী গ্রামে মিছিরা খাতুন একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর ২০২২) মৌলভীবাজারের জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান প্রধান অতিথি হিসেবে এ একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Manual4 Ad Code

একাডেমির দাতা পরিবারের সদস্য জহির উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং ফাইজা ও রাইসার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, মৌলভীবাজার জেলা স্কাউটসের সেক্রেটারি ফয়জুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, একাডেমির প্রধান শিক্ষক সহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে সরকার অত্যন্ত আন্তরিক তার প্রমান হলো শিক্ষার্থীদের বেতন দিতে হয় না। এখন লেখাপড়া করলে শিক্ষার্থীরা উল্টো টাকা পায়।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বই পায়। এখন প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষকতা করেন তারা মাষ্টার্স পাস। ফলে শিক্ষা ব্যবস্থায় এখন পরিবর্তনের হাওয়া লেগেছে। তিনি একাডেমির জন্য শহীদ মিনার ও ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, টিলাগাঁও ইউনিয়নের উত্তর বিজলী গ্রামের আশেপাশে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ছবর উদ্দিন আহমদ ও জহির উদ্দিন আহমদ এবং তাঁর পরিবারের লোকজন মায়ের নামে মিছিরা খাতুন একাডেমি নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করেন। বর্তমানে প্রাথমিক হলেও পর্যায়ক্রমে তা মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হবে।

Manual4 Ad Code