শায়েস্তাগঞ্জের ইউএনও সুমী আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২০

শায়েস্তাগঞ্জের ইউএনও সুমী আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত

Manual4 Ad Code

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ), ০৯ জুলাই ২০২০ : শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

সম্প্রতি তিনি করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। বুধবার (৮জুলাই) ঢাকার ন্যাশনাল ইনস্ট্রিটিউড অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেকে আসা রিপোর্টে উপজেলা নিবার্হী অফিসার সুমী আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন।
এছাড়াও জেলায় নতুন করে আরো ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হন। ইউএনও সুমী আক্তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।

Manual2 Ad Code

হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬২ জন। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জ সহ) ৩৩৭, চুনারুঘাট ১৫৬, মাধবপুর ১২৬, নবীগঞ্জ ৮৭, বাহুবল ৬০, লাখাই ৩৫, বানিয়াচং ৩৬ ও আজমিরীগঞ্জ উপজেলায় ২৫ জন। এদের মধ্যে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৩৫ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ