কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রংপুর, ১০ ডিসেম্বর ২০২৪ : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বেরোবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী।

Manual6 Ad Code

এ সময় উপাচার্য বলেন, বর্তমানে কৃষিতে আধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ায় একদিকে যেমন পরিশ্রম কমেছে, তেমনি কৃষি উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এ ধরনের কৃষি উদ্ভাবন শিক্ষার্থীদেরকে আগ্রহী ও উপকৃত করবে। কৃষিতে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুুুুুুুক্তি উদ্ভাবন করতে পারলে স্থানীয়ভাবে কৃষিজাত পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশ থেকে আমদানি নির্ভরতাও কমবে।

Manual7 Ad Code

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং দিনাজপুরের কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তা ড. মুহম্মদ শামসুল হুদা।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এফএমপিই বিভাগ ও প্রকল্প পরিচালক, এফএমডি প্রকল্প, বারি, গাজীপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূরুল আমিন।

Manual3 Ad Code

সেমিনারে বেরোবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ