যতই চেষ্টা করুক ‘মাইনাস টু ফর্মুলা’ অকার্যকর: মির্জা আব্বাস

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

যতই চেষ্টা করুক ‘মাইনাস টু ফর্মুলা’ অকার্যকর: মির্জা আব্বাস

Manual4 Ad Code

সৈয়দা নাজমা শবাব, বিশেষ প্রতিনিধি | লন্ডন (যুক্তরাজ্য), ১১ জানুয়ারি ২০২৫ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘মাইনাস টু ফর্মুলা’ অকার্যকর। যে যতই চেষ্টা করুক এটি অকার্যকরই থাকবে।

লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হিথ্রো বিমানববন্দরে পৌছে সাংবাদিকেদের তিনি এই কথা বলেন।

Manual6 Ad Code

গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় হিথ্রো বিমানববন্দরে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় যুক্তরাজ্য বিনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ।

Manual4 Ad Code

মির্জা আব্বাস বলেন , ম্যাডাম জিয়া চিকিৎসারত আছেন। তাই তাকে দেখতে এসেছি। এটি আমার দায়িত্ব। লন্ডনে কতদিন থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কতদিন থাকবো তা বলা মুশকিল । এটি ম্যাডামের চিকিৎসার উপর নির্ভর করবে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code