সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ জানুয়ারি ২০২৫ : বৃহত্তর সিলেট অঞ্চলের সাংবাদিকতার পথিকৃৎ, শ্রীমঙ্গল থেকে বহুল প্রচারিত ও জননন্দিত দৈনিক খোলাচিঠি ও সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এম বি এ বেলালের ১৯তম মৃত্যুবার্ষিকী কাল।
এম বি এ বেলালের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সাপ্তাহিক নতুন কথা’র প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
এছাড়াও তাঁর প্রতি আরও শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন।
সাংবাদিকতার পথিকৃৎ এম বি এ বেলালের স্মরণে শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের কয়েকটি এতিমখানায় গরীব ছাত্রদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি