আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: শ্রীমঙ্গলে বিএনপির সভায় এম নাসের রহমান

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: শ্রীমঙ্গলে বিএনপির সভায় এম নাসের রহমান

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ জানুয়ারি ২০২৫ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেছেন, “বাংলাদেশের একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। আর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল হিসেবে ইন্তেকাল করেছে। এই দলের নেত্রী পতিত স্বৈরাচারী হাসিনা দেশের অর্থনীতি লুটপাট করে পালিয়ে গেছে। তা-ই এ দলটির রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে৷ নির্বিচারে গণহত্যা চালিয়ে ফ্যাসিস্ট এ দলটি দেশের জনগণের কাছে রাজনীতি করার অধিকার হারিয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছর ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিরোধীমতের নেতাকর্মীদের গুম খুন গণহত্যা চালিয়েছে। তা-ই ফ্যাসিস্ট দল হিসেবে তারা রাজনৈতিক করার অধিকার হারিয়েছে।”

Manual7 Ad Code

দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে নাসের রহমান আরও বলেন, এই ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে যেসব বিএনপির পদধারীরা অতীতে দালালি করেছিল তারা যাতে কোনভাবেই বিএনপির কোনো পর্যায়ের কমিটিতে আসতে না পারে সে জন্য সতর্ক থাকতে হবে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) দুপুরে শ্রীমঙ্গল শহরের রোটারি ক্লাবে আয়োজিত শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা করেন।

Manual6 Ad Code

নাসের রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নতুন করে ঢেলে সাজাতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবে। দলটির তৃণমূলের শক্তি বাড়াতে ওয়ার্ড থেকে ইউনিয়ন। ইউনিয়ন থেকে উপজেলা। উপজেলা থেকে জেলা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হবে। তিনি বলেন, পতিত স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলন সংগ্রামে যে যতো বেশি জেলখানায় ছিল সে ততো বেশি মূল্যায়িত হবে। কমিটিতে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকে অবশ্যই সম্পাদকীয় পদ পদবীতে কমিটিতে স্থান দিতে হবে।

এসময় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকসী মিছবাউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শাহাব উদ্দিন, পৌর বিএনপি নেতা মুসাব্বির আলী মুন্নাসহ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

Manual2 Ad Code