শ্রীমঙ্গলে ৭০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

শ্রীমঙ্গলে ৭০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Manual1 Ad Code

ইসমাইল মাহমুদ | মৌলভীবাজার, ৩১ জানুয়ারি ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক নেই। এর মধ্যে ৩৫ জনের পদ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান, আর বাকি ৩৫ বিদ্যালয়ে পদোন্নতি জটিলতা ও নিয়োগ স্থগিত থাকার কারণে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ২২টি পদও ফাঁকা রয়েছে, যা প্রাথমিক শিক্ষার স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

শ্রীমঙ্গলের নয় ইউনিয়ন ও এক পৌরসভায় মোট ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় ৭০টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এমনকি সাতটি বিদ্যালয়ে কেবল চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমেই প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। ফলে শিক্ষকস্বল্পতার কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষকদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে পাঠদানে কম সময় দিতে হচ্ছে, যা শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

Manual4 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, একদিকে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে, অন্যদিকে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। প্রতিনিয়তই প্রশাসনিক কার্যক্রম চালাতে হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের। ফলে অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের পালাক্রমে পাঠদান করাতে হচ্ছে। এতে শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে। ফলে শিক্ষার মান ও কার্যকারিতা দিনদিন নিচের দিকে নেমে যাচ্ছে।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়সূত্র জানান, এ উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৩৮। এর মধ্যে ১৯৭২ সালে জাতীয়করণকৃত বিদ্যালয় ৬৬টি, ২০১৩ ও ২০১৪ সালে তিন দফায় জাতীয়করণ করা হয় ৬৯টি এবং বিদ্যালয়বিহীন এলাকায় ১ হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের মাধ্যমে নির্মাণ করা হয় আরও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সুইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধোবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাত্রাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়, যতরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাচাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাত্রিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীসারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেলিআব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাম্বুরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিন্দুরখাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়, জানাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর মণিপুরি বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁনমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনসিং বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিশিরা খাসিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাসিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশীদ্রোণ নোয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ববান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাকড়িছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ববানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিরালাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতালী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতগাঁও চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকিয়াছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিন্দুরখাঁন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদনাছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিদ্যাবিল চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেজুরীছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাকড়িছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিপরাছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুনবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৌলাছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছামতী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেরিন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাজেরাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারপাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাজডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাখাইছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরাইলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুরভুরিয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাগছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনারপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজঘাট (লালটিলা বস্তি) চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিয়াছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশেলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্মাছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম. আর. খান চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুলেখানগর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়Ñ এ ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। বাকি ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক রয়েছেন।

Manual4 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন কারণে ২০১৭ সাল থেকে পদোন্নতি এবং নতুন নিয়োগ বন্ধ হয়ে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ পড়েছে। অনেক সহকারী শিক্ষককে একই সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। একসঙ্গে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চালাতে গিয়ে শিক্ষকদের ওপর চাপ বেড়েছে এবং নিয়মিত পাঠদানেও ব্যাঘাত ঘটছে। প্রধান শিক্ষক নিয়োগের জন্য তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি শিগগিরই সমস্যাটি সমাধান হবে এবং শূন্যপদ পূর্ণ করা হবে। তবে মামলার জটিলতা এবং অন্যান্য কারণে শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হতে পারে।’

Manual5 Ad Code