দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এম ইদ্রিস আলী

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এম ইদ্রিস আলী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১১ ফেব্রুয়ারি ২০২৫ : দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম ইদ্রিস আলী।

Manual7 Ad Code

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় তাঁকে দৈনিক আমার দেশ কৃর্তপক্ষ তাঁর এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

এম ইদ্রিস আলী এরআগে দৈনিক আমার দেশ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচিত দুই বারের সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়াও স্থানীয় পত্র-পত্রিকাসহ জাতীয় দৈনিক সমকাল, দৈনিক মানবজমিন, দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক মানবকন্ঠ, দৈনিক জনতা পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন তিনি। তাঁর প্রকাশনা ও সম্পাদনায় সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমা জেলায় পাঠকদের কাছে ব্যাপক সমাদৃত হয়।

তিনি মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। ইমেইল : meetwithidris@gmail.com
/01718601447

Manual4 Ad Code