দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে মৌলভীবাজারে বিএনপির সমাবেশ আজ

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে মৌলভীবাজারে বিএনপির সমাবেশ আজ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ : দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরনের জন্য দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে আজ মৌলভীবাজারে সমাবেশ করছে বিএনপি।

অদ্য সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ৩টায় মৌলভীবাজার পৌরসভা সংলগ্ন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান। আরও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহবায়ক সাবেক ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।
সভা পরিচালনা করবেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

Manual4 Ad Code

উক্ত সমাবেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও গণতন্ত্রকামী সর্বসাধারণকে যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশকে সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ