দ্রুততম সময়ের মধ্যে সংসদ নির্বাচন চায় বিএনপি: আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

দ্রুততম সময়ের মধ্যে সংসদ নির্বাচন চায় বিএনপি: আরিফুল হক চৌধুরী

Manual3 Ad Code

এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ ফেব্রুয়ারি ২০২৫ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। আমরা আগে সংসদ নির্বাচন চাই। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিকসহ নানা সংকট বৃদ্ধি পাচ্ছে।

Manual5 Ad Code

সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরনের জন্য দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে এবং নানান চক্রান্তের অপচেষ্টা প্রতিহতের আহবান জানিয়ে এ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ও এমপি এম নাসের রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

বিএনপির মৌলভীবাজার জেলা আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

বিএনপির অন্যান্য নেতারা বলেন, স্থানীয় সরকার দেশ চালায় না। দেশ চালায় জাতীয় সংসদ। আইন প্রণয়ন করে জাতীয় সংসদ। ফলে গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে জাতীয় সংসদ, এটা কার্যকর হলে গণতন্ত্র সচল হয়। তারা আরও বলেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।

Manual6 Ad Code