চা শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে কাল

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

চা শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে কাল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১১ এপ্রিল ২০২৫ : আগামীকাল ১২ এপ্রিল দেশের সকল চা শ্রমিক জনগোষ্ঠীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে দিনব্যাপী ফাগুয়া উৎসব ২০২৫ আয়োজন করা হয়েছে।

Manual2 Ad Code

ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ এর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান।

Manual2 Ad Code

ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ জানান, আগামীকাল শনিবার (১২ এপ্রিল ২০২৫) শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে চা বাগান জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৃহৎ অনুষ্ঠান ফাগুয়া উৎসব উদযাপন করা হবে। তিনি আরও জানান, এ উৎসবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এ উৎসবকে সফল করতে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

প্রীতম দাশ আরও জানান, এরইম‌ধ্যে উৎসবের আমেজ ও প্রস্তু‌তি ছড়িয়ে পড়েছে চা-এর সকল বাগানে। শ‌নিবার (১২ এ‌প্রিল) সকালে জাতীয় সংগীত, উদ্বোধনী সংগীত, চা বাগানের গানের মাধ‌্যমে অনুষ্ঠানের সূচনা হ‌বে। দিনব্যাপী চা শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল আয়োজনে থাকছে ভোজপুরীদের গুরুবন্দনা, বাড়াইকদের ঝুমুর নৃত‌্য, ভোজপুরীদের হোলি গীত, উড়িয়াদের পত্র সওরা ও চড়াইয়া নৃত‌্য, তেলেগুদের ডাল ও কাঠি নৃত্য, হাড়ি নৃত্য, বিরহা, হোলি গীত, হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে ঝুমুর, এবং গড় সম্প্রদায়ের হোলি গীত।

Manual2 Ad Code

তিনি ফাগুয়া উৎস‌বে অংশ নিতে সকলকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ