খাগড়াছড়িতে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঁচদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

খাগড়াছড়িতে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঁচদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

Manual6 Ad Code

তানিয়া আফরোজ, বিশেষ প্রতিনিধি | খাগড়াছড়ি, ২৩ এপ্রিল ২০২৫ :খাগড়াছড়িতে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল ২০২৫) খাগড়াছড়ি পৌর টাউন হলে বিশ্ব বই ও কপিরাইট দিবস উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় সাংস্কৃতিক উৎসবসহ এ বইমেলা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মো. শাহিন মিয়া, সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপক কুমার শীল, সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) তাজমীন আক্তার এবং সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) নোমান ইবনে হাফিজ।

উক্ত আয়োজনের মাধ্যমে ২৩ এপ্রিল তারিখে খাগড়াছড়ি সদর উপজেলায় ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

Manual4 Ad Code

বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঁচদিনব্যাপী বইমেলা’র সফলতা কামনা করে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে স্বপ্নদ্রষ্টা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাত ধরেই সত্তর দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। হাটি হাটি পা পা করে ৪৬ বছর পূর্ণ হয়েছে তার। স্বাধীন, প্রজ্ঞাসম্পন্ন, চিন্তাশীল ও সৃজনশীল মূল্যবোধসম্পন্ন, শক্তিশালী মানুষ তৈরির লক্ষ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র ৪৬ বছর থেকে কাজ করছে। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যাসহ বিশ্বজ্ঞানের শ্রেষ্ঠ বইগুলোর পঠন-পাঠন এই কাজের অন্তর্ভুক্ত।
বিশ্বসাহিত্য কেন্দ্র কোনো গৎ-বাঁধা, ছক-কাটা, প্রাণহীন শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং একটি সপ্রাণ সজীব পরিবেশ- জ্ঞান ও জীবন সংগ্রামের ভেতর দিয়ে পূর্ণতর মনুষ্যত্বে ও উন্নততর আনন্দে জেগে ওঠার এক অবারিত পৃথিবী। এক কথায়, যাঁরা সংস্কৃতিবান, কার্যকর, ঋদ্ধ মানুষ- যাঁরা অনুসন্ধিৎসু, সৌন্দর্যপ্রবণ, সত্যান্বেষী; যাঁরা জ্ঞানার্থ, সক্রিয়, সৃজনশীল ও মানবকল্যাণে সংশপ্তক ‘বিশ্বসাহিত্য কেন্দ্র; তাঁদের পদপাতে, মানসবাণিজ্যে, বন্ধুতায়, উষ্ণতায় সচকিত একটি অঙ্গন।
মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্নবিষয়ক জ্ঞান ও রুচিশীল সংস্কৃতিচর্চার মাধ্যমে প্রগতিশীল চিন্তাচেতনার বিকাশ ঘটানো এর উদ্দেশ্য।”

Manual6 Ad Code

বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত ক্রেতা, দর্শকদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
মেলা চলবে আগামী ২৭ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত।

 

Manual8 Ad Code