শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ এপ্রিল ২০২৫ : ‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামী শুদ্ধতা’’- এই শ্লোগান ও প্রতিপাদ্যকে ধারণ করে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।

সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের নটরডেম স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে ‘‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’’- এই বিষয়ের ওপর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জের সমন্বিত জেলা কার্যালয় এবং শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নটরডেম স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিক দল। ওই স্কুলের বিতার্কিক সায়ন্তী দেব দিয়া সেরা বক্তার পুরস্কার অর্জন করে। রানারআপ হয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল।

অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা দুপ্রকের সহসভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও দুপ্রক সদস্য সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. রফি আহমেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ সিএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী ও বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত প্রসাদ কুর্মী।

Manual1 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ তালুকদার এবং শুভেচ্ছা বক্তব্য দেন দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।

Manual3 Ad Code

বিতর্ক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুল মোমিন, ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম মিঠু ও হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আল আমিন।

এ বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম।

উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল দি বাডস রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বিটিআরআই উচ্চ বিদ্যালয়।